সুনামগঞ্জে হাওরে ট্রলারডুবিতে যুবলীগ নেতার মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ০০:২১আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০০:৩৯
image

সুনামগঞ্জ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের খরচার হাওরে ট্রলারডুবিতে অরুণ বর্মণ নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে এঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে উপজেলা সদর থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ছেড়ে যায়। যাত্রীরা যে যার বাড়িতে ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অরুণ বর্মণ হাওরের পানিতে ডুবে মারা যান। তার বাড়ি ফতেহপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, ‘অরুণ বর্মণ  ফতেহপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তিনি আরও বলেন, ‘ট্রলারটি ঝড়ো বাতাসের কবলে পড়ে খরচার হাওরের হরিমন ভাঙা এলাকায় ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অরুণ হাওরে ডুবে মারা যান।’

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘এলাকাবাসী লাশ উদ্ধার করেছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। রাতেই নিহতের লাশ স্বজনদের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে।’

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম