নারায়ণগঞ্জে এসিডের লাইসেন্স না থাকায় প্রাইম ওয়াশিংয়ের গোডাউনে সিলগালা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ০৩:৪৭আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০৩:৪৮

ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জ শহরের বরফকল ঘাট এলাকায় প্রাইম ওশায়িং প্ল্যান্ট  কারখানায় এসিডের লাইন্সেন না থাকায় কারখানাটির গোডাউন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আব্দুল হামিদের নেতৃত্বে জেলা প্রশাসনের সাত জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদফতরের  সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল হামিদ জানান, ভ্রাম্যমাণ আদালত নগরীর বরফকল ঘাট এলাকার  প্রাইম ওয়াশিং প্ল্যান্ট ও প্রাইম জিন্স লিমিটেড নামের দুইটি কারখানায় অভিযান চালায়। এসময় এসিড লাইসেন্স না থাকায় এবং অনুমোদন ছাড়া এসিড ব্যবহারের কারণে প্রাইম ওয়াশিং প্ল্যান্টের গুদাম সিলগালা করে দেওয়া হয়।

পরে রূপগঞ্জের মাহবুব স্পিনিং মিলের ভেতরে  অবস্থিত তিনটি চীনা ব্যাটারি কোম্পানিকে ভাড়া দেওয়া প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। চীনা প্রতিষ্ঠান তিনটি হচ্ছে-  জনলিং, সিআইইন ও মিয়াং ওয়ে । এই তিনটি প্রতিষ্ঠান কোনও পরিবেশ ছাড়পত্র  এবং এসিড লাইসেন্স ছাড়াই অবৈধভাবে ইজিবাইকের ব্যাটারি উৎপাদন করছে। তাদেরকে সরকারি বিধিনিষেধ মেনে উৎপাদন করার জন্য সর্তক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

ওই তিন কোম্পানির কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবরে কারখানার উৎপাদন বন্ধ করে দেন।

এসময় মাহবুব স্পিনিং মিলের কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে তিনশ’ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত দেন- আগামী তিন দিনের মধ্যে সব প্রয়োজনীয় কাগজপত্র  জেলা প্রশাসনের কাছে উপস্থাপন করবেন এবং  ব্যাটারি ফ্যাক্টরির জন্য যেসব কাগজপত্র প্রয়োজন,তা তৈরি করা হবে। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল হামিদ জানান,  কারখানাগুলোতে  বেশ কিছু শ্রমিক কাজ করায় তাৎক্ষণিক কোনও ব্যবস্থা গ্রহণ না করে, তাদের তিন দিনের সময় দেওয়া হয়েছে।  এ সময়ের মধ্যে  প্রয়োজনীয় কাজগপত্র  না দেখাতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও  জানান, মাদকবিরোধী, যানজট নিরসন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র, ফায়ার নির্বাপন ব্যবস্থা ও এসিডের লাইসেন্স আছে কিনা এবং ইটিপি প্ল্যান্ট  থাকলেও তা ব্যবহার হচ্ছে কিনা, তা তদারকি করতে জেলা প্রশাসন এ অভিযান শুরু করেছে। এ অভিযান পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় চালানো হবে।

অভিযানে অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র, সদর সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হোসেন, ম্যাজিস্ট্রেট রুবাইয়াত ফেরদৌস, সারওয়ার মেহজাবীন, রিফাত ফেরদৌস,  জাহাঙ্গীর আলমসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম