জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী: সারাদেশের কলেজে আনন্দ শোভাযাত্রা

গাজীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ০৫:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ০৬:১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী উপলক্ষে গাজীপুরের মূল ক্যাম্পাসসহ সারাদেশের কলেজগুলোতে শনিবার (২১ অক্টোবর) আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিম জানান, শনিবার (২১ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ হওয়ায় এবার প্রতিষ্ঠা বার্ষিকী ও রজত জয়ন্তী পালনের জন্য গাজীপুর ক্যাম্পাসসহ সারাদেশের ২ হাজার ২৪৯টি অধিভুক্ত কলেজে তিন দিনের অনুষ্ঠান সূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শনিবার সারাদেশের কলেজগুলোতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ’ এই শ্লোগানসহ অভিন্ন ব্যানারে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশীদ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আয়োজিত বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় যোগ দেন। এতে কলেজের গভর্নিং বডির সভাপতি এ এস মাহমুদ, সদস্য গোলাম দস্তগীর গাজী, কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতারসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বেইলি রোড, অফিসার্স ক্লাব হয়ে পুনরায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজে গিয়ে শেষ হয়।

এর আগে কলেজে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বক্তব্য রাখেন। অন্যদিকে, প্রো-উপাচার্য প্রফেসর ড. মশিউর রহমান রাজধানীর তেজগাঁও কলেজ, প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু মিরপুর কলেজ, কোষাধ্যক্ষ প্রফেসর নোমান-উর রশীদ আলহাজ মকবুল হোসেন কলেজের শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এবছর প্রতিষ্ঠার ‘রজতজয়ন্তী’ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। ২১, ২৫ ও ২৬ অক্টোবর এসব কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আগামী ২৫ ও ২৬ অক্টোবর গাজীপুর ক্যাম্পাসে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের