সুনামগঞ্জে অস্ত্রসহ পাঁচ ডাকাত আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৪:৩০আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৪:৩১

অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সদস্য আটক

ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ অক্টোবর) দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত হলো- সিলেটের উমাইরগাঁও গ্রামের মানিক মিয়া, ছাতক উপজেলার চলিতারবাগ গ্রামের ইদ্রিস মিয়া, নোয়াগাঁও গ্রামের কয়েছ আহমদ, ঝামক গাঁওয়ের আক্তার হোসেন ও হবিগঞ্জের প্রথমবাঁক গ্রামের লিয়াকত আলী।

ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন ধরে পাগলা বাজারের ব্যবসায়ী দুদু মিয়ার বাড়িতে ডাকাতির পরিকল্পনা করছিল ডাকাত দলটি। আজ ভোর রাতে ডাকাতির জন্য বের হয় তারা। মোটরসাইকেল ও সিএনজিতে করে পাইপগান ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতিতে যাওয়ার সময় তাদের আটক করেছে পুলিশ।’  

আটককৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দক্ষিণ সুনামগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সিলেট ও হবিগঞ্জসহ সিলেট বিভাগের বেশ কয়েকটি থানায় একাধিক ডাকাতির  মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম