মুহুরীসহ তিন নদীর আটটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে

ফেনী প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৭, ১৫:০৮আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ১৫:১৪

মুহুরীসহ তিন নদীর আটটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে গেছে

টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর আটটি পয়েন্টে নতুন করে বাঁধ ভেঙে গেছে। রবিবার দুপুর ১টা পর্যন্ত নদী তিনটির পানি বিপদ সীমার এক দশমিক সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এর ফলে ওই সব জায়গার ৩০ থেকে ৫০ মিটার বাঁধ ধসে অন্তত ১০টি গ্রামে নদীর পানি ঢুকেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে  ফুলগাজী ও পরশুরাম উপজেলার দেঢ় পাড়া  দৌলতপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, জয়পুর, টেটেশ্বর, ঘনিয়ামোড়া,মনিপুরসহ ১০ গ্রামের মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট।

ফেনীতে তিনটি নদীর বাঁধ ভেঙে দশটি গ্রাম প্লাবিত

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন,‘নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলাতে ঝুঁকিতে রয়েছে ফুলগাজী ও পরশুরাম এলাকার বিভিন্ন বাঁধ। বাঁধ ভাঙন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন মাঠে আছে।

তিনি বলেন, বৃষ্টি বন্ধ না হলে ও পাহাড়ি ঢলের পানি না কমলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা সম্ভব হবে না।

আরও পড়তে পারেন:  রাবিতে ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের থেকে টাকা আদায় নিয়ে মামলা

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান