টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর আটটি পয়েন্টে নতুন করে বাঁধ ভেঙে গেছে। রবিবার দুপুর ১টা পর্যন্ত নদী তিনটির পানি বিপদ সীমার এক দশমিক সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর ফলে ওই সব জায়গার ৩০ থেকে ৫০ মিটার বাঁধ ধসে অন্তত ১০টি গ্রামে নদীর পানি ঢুকেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার দেঢ় পাড়া দৌলতপুর, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, জয়পুর, টেটেশ্বর, ঘনিয়ামোড়া,মনিপুরসহ ১০ গ্রামের মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি ও রাস্তাঘাট।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন,‘নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলাতে ঝুঁকিতে রয়েছে ফুলগাজী ও পরশুরাম এলাকার বিভিন্ন বাঁধ। বাঁধ ভাঙন ঠেকাতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন মাঠে আছে।
তিনি বলেন, বৃষ্টি বন্ধ না হলে ও পাহাড়ি ঢলের পানি না কমলে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা সম্ভব হবে না।
আরও পড়তে পারেন: রাবিতে ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের থেকে টাকা আদায় নিয়ে মামলা








