যুবলীগ নেতাকে গুলি

মামলা না নিয়েই আ.লীগ নেতা মঞ্জুরুল আলমকে ছেড়ে দিলো পুলিশ

চট্টগ্রাম ব্যুরো
২৩ অক্টোবর ২০১৭, ০৫:০০আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০৫:০৪

আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম (ছবি- অনলাইন থেকে নেওয়া)

যুবলীগ নেতা জয়নালকে গুলি করার ঘটনায় মামলা না নিয়েই আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলমকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার (২১ অক্টোবর) রাতে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের অফিসার্স ক্লাবের সামনে থেকে আটকের পর রবিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে ছেড়ে দেয় পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উভয়পক্ষ সমঝোতায় পৌঁছেছেন বলে যুবলীগ নেতা জয়নাল জানিয়েছেন। তার কাছ থেকে লিখিত আপসনামা পেয়ে মঞ্জুরুল আলমকে ছেড়ে দেওয়া হয়েছে।’

মামলা না নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভিকটিমের পক্ষ থেকে তার ভাই এজাহার জমা দিয়েছিলেন। কিন্তু পরে উনারাই মামলা রেকর্ড না করার জন্য অনুরোধ করেন। এ কারণে মামলা রেকর্ড করা হয়নি।’

শনিবার রাত ১২টার দিকে অফিসার্স ক্লাবের সামনে জয়নালকে গুলি করে আহত করেন মঞ্জুরুল আলম। জয়নাল আনোয়ারা উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য মো. আলমগীরের ছোট ভাই। এ ঘটনার পর পরই কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঞ্জুরুল আলমকে আটক করে থানায় নিয়ে যায়।

মঞ্জুরুল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি পরিবহন ব্যবসার পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছিল, মদ্যপ অবস্থায় রাতে তিনি জয়নালকে গুলি করেন।

এদিকে, মঞ্জুরুল আলমকে আটকের ঘটনায় রবিবার সকালে হাটহাজারী এলাকায় সড়ক অবরোধ করে তার অনুসারীরা। এসময় ওই সড়কে দীর্ঘ ৩ ঘণ্টার বেশি সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের আশ্বাসে দুপুর সাড়ে ১২দিকে মঞ্জুরুল আলমের অনুসারীরা অবরোধ তুলে নেয়। ওই সময় পরিবহন শ্রমিক নেতারা হুঁশিয়ারি করেন, আজকের (রবিবার) মধ্যে মঞ্জুরুল আলমকে ছেড়ে না দিলে তারা সোমবার থেকে লাগাতার অবরোধের কর্মসূচি দেবেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক