রাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একজন আটক

রাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ০৯:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০৯:০৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির সময় একজনকে আটক করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে আটটায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ই-১’ ইউনিটের পরীক্ষা চলাকালে তাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত রবিউল ইসলামে বাড়ি জামালপুর সদর উপজেলার চন্দ্রা এলাকায়। তিনি আব্দুল মতিন নামের এক ভর্তিচ্ছুর বদলে পরীক্ষা দিচ্ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান জানান, ‘ই-১’ ইউনিটের পরীক্ষা চলাকালে রবিউল নামের একজন আব্দুল মতিনের পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন। কর্তব্যরত শিক্ষকরা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করেন। পরে তাকে পুলিশে দেওয়া হয়।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন সোমবার (২৩ অক্টোবর) আইন অনুষদ ও ব্যবসায় প্রশাসন অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম