দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার জেএসসি পরীক্ষার্থী দুই লাখ ৩২ হাজার

দিনাজপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১০:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১০:১৯

দিনাজপুর শিক্ষা বোর্ড (ফাইল ছবি)

আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আটটি জেলার মোট দুই লাখ ৩১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, ইতোমধ্যেই জেএসসি পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, আগামী ১ নভেম্বর থেকে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগেরে আটটি জেলার তিন হাজার ১৭৩টি স্কুলের দুই লাখ ৩১ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। অংশগ্রহণকারীদের মধ্যে এক লাখ ১২ হাজার ৬৪৩ জন ছাত্র ও এক লাখ ১৯ হাজার ৩৩৬ জন ছাত্রী। মোট ২৬০টি কেন্দ্রে নেওয়া পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী অংশগ্রহণ করবে দুই লাখ ২২ হাজার ৮৭০ জন, অনিয়মিত পরীক্ষার্থী ৯ হাজার ১০৫ জন এবং জিপিএ মান উন্নয়ন চার জন।

জেএসসি পরীক্ষায় রংপুর জেলার ৪৭টি কেন্দ্রে ৪০ হাজার ৭৭২ জন, দিনাজপুরে ৫৬টি কেন্দ্রে ৪৫ হাজার ২৭৮ জন, গাইবান্ধায় ৪০টি কেন্দ্রে ৩১ হাজার ৩৯৩ জন, নীলফামারীতে ২২টি কেন্দ্রে ২৮ হাজার ১৭২ জন, কুড়িগ্রামে ৩৪টি কেন্দ্রে ২৬ হাজার ১৫৮ জন, লালমনিরহাটে ১৭টি কেন্দ্রে ২০ হাজার ১১৯ জন, ঠাকুরগাঁওয়ে ২২টি কেন্দ্রে ২৩ হাজার ৫২৩ জন এবং পঞ্চগড়ে ২২টি কেন্দ্রে ১৬ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী