মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০২:০১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০২:০৪

বরিশাল বরিশালের একটি  আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সোমবার একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছে।

সোমবার দুপরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত মো. সবুজ বেপারী (৩৩) বরিশালের উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের সাকরণ এলাকার তৈয়ব আলী বেপারীর ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১২ নভেম্বর বরিশাল নগরের ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালায় কাউনিয়া থানা পুলিশ। এ সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ বেপারীকে আটক করা হয়।

এ ঘটনায় ওই দিনই কাউনিয়া থানার এসআই শাহ মো. ফয়সাল আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। একই বছরের ৫ ডিসেম্বর কাউনিয়া থানার এসআই এইচ এম শাহীন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম