জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০৩:৪২আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ০৩:৪৯

ময়মনসিংহ জীবনের নিরাপত্তা এবং জুলুম-নির্যাতনের বিচার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন এক নারী। সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করেন শহরের ব্রাম্মপল্লী এলাকার মরহুম নুরুল হক হিরু মিয়ার ছোট কন্যা ইয়াসমিন ইসলাম।

ইয়াসমিন ইসলাম জানান, তার বাবা নুরুল ইসলাম হিরু মিয়া মারা যাওয়ার পর থেকে পৈতৃক সম্পত্তি শহরের আসাদ মার্কেট, হক মার্কেটসহ বিভিন্ন বাসা বাড়ির ভাড়া তুলে তার বড় ভাই নাদিম, ছোট বোন মুক্তিসহ পরিবারের অন্যরা আত্মসাৎ করে আসছে। ভাড়ার টাকা চাইতে গেলে তারা তাকে শারীরিকভাবে নির্যাতন করে।

তিনি জানান, কয়েক দিন আগে অপর বড় ভাই আসাদ দুটি স্ট্যাম্পে পৈতৃক সম্পত্তির বণ্টননামা লিখে আমমোক্তার তৈরি করে তাকে স্বাক্ষর করতে বলে। স্বাক্ষর না করায় জনপ্রশাসনমন্ত্রীর লোক পরিচয়ে রজব আলীসহ বিভিন্ন লোকজন মোবাইলে নানাভাবে তাকে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে পরিবারের প্রতিবন্ধী পুত্র ও কলেজ পড়ুয়া কন্যাকে নিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ইয়াসমিন ইসলাম এ ব্যাপারে প্রতিকার চেয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম