কুড়িগ্রামে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৭:৪২আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৭:৫৭

যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ (ছবি- প্রতিনিধি)

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা যুবদল ও  ছাত্রদল। তবে এ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ করেছেন বিএনপি’র অঙ্গ সহযোগী এ দুই সংগঠনের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় তারা জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এতে বাধা দেয় পুলিশ। পরে তারা জাহাজ মোড়ে সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মো. রায়হান কবির। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল হোসনাঈন কায়কোবাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুর ইসলাম নুরু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. নাদিম আহমেদ, জেলা ছাত্রদল সভাপতি মো. আমিমুল ইহছানসহ জেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, অনির্বাচিত সরকারের এসব রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ কর্মকাণ্ডে বিএনপি ভীত নয়। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে জারি করা গ্রেফতারি পরোয়ানাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহার করার দাবি জানান বক্তারা। এছাড়া তারেক রহমানের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম