কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৮:৫৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:৫৯

বিদ্যুৎস্পৃষ্ট কুমিল্লার দেবিদ্বার ও চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, দেবিদ্বার উপজেলার বনকোট গ্রামের মুন্সী বাড়ির বায়েজিদ হাসান মুন্সী (২৭) মঙ্গলবার (২৪ অক্টোবর) নিজ বাড়িতে কাপড় শুকানোর তারে কাপড় ছড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই সময় তার একমাত্র বোন নাছরিন আক্তার (২৩) তাকে বাঁচাতে গেলে তিনিও আহত হন।

বায়েজিদ হাসান মুন্সী বনকোট মুন্সী বাড়ির নুরুল ইসলাম মুন্সী মাস্টারের একমাত্র ছেলে। তিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স’র দেবিদ্বার অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে চৌদ্দগ্রাম উপজেলায় মঙ্গলবার দুপুরে সবজি ক্ষেতে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমাম হোসেন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফেলনা গ্রামের ছেরাজুল ইসলামের ছেলে এবং ফেলনা কেন্দ্রীয় জামে মসজিদের হিসাব রক্ষক। দুপুরে বাড়ির পাশের সবজি ক্ষেতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সূত্র জানায়, ইমাম হোসেন সবজি ক্ষেতে পানি দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাম হোসেনকে মৃত ঘোষণা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম