যশোরে আটক জঙ্গি মোজাফফর কারাগারে

যশোর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৯:৩১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৯:৩৯

নব্য জেএমবির সংগঠক মোজাফ্ফর হোসেন (ছবি- প্রতিনিধি)

যশোর সদর উপজেলার পাগলদাহ মাঠপাড়া থেকে আটক হওয়া নব্য জেএমবির সংগঠক মোজাফ্ফর হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে পুলিশের রিমান্ড আবেদনের শুনানির জন্য আদালত আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বুলবুল ইসলাম এ আদেশ দেন। যশোর সদর আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. শফিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল (সোমবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর শহর থেকে মোজাফ্ফর হোসেনকে আটক করে পুলিশ। স্থানীয়রা তাকে এমএম কলেজ পুরাতন ছাত্রাবাস মসজিদের ইমাম বলে জানেন। আটকের পর মোজাফফরের দেওয়া তথ্যে তার বাড়িতে অভিযান চালায় যশোর পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৬-৭টি টিম। রাত ১০টার দিকে ওই বাড়ি থেকে ৫০টির বেশি গ্রেনেড তৈরির সরঞ্জাম, একটি পিস্তল, চার রাউন্ড গুলি, পাঁচ লিটার এসিড ও তিনটি চাকু উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোমবার রাতেই সন্ত্রাস দমন আইনে মোজাফ্ফর হোসেন ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এরপর মঙ্গলবার সন্ধ্যায় মোজাফফর হোসেনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ। বিচারক এসময় মোজাফ্ফর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম