ফল প্রকাশের দাবিতে বিএম কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশাল প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ১৯:৫১আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১৯:৫৬

বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফল প্রকাশ এবং চতুর্থ বর্ষের ফরম পূরণের দাবিতে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কলেজের মসজিদ গেটের সামনে এ অবরোধের ফলে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কোতোয়ালী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেন, পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম অনুযায়ী এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তাদের তৃতীয় বর্ষের ফল স্থগিত রাখা হয়েছে। এ কারণে তারা চতুর্থ বর্ষের ফরম পূরণ করতে পারছেন না। হঠাৎ করে এই নিয়ম চালু করায় অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মধ্যে পড়েছে। তারা সাময়িকভাবে এই নিয়ম স্থগিত রাখার দাবি জানান।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক