মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, তিন পার্লারকে ৯০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো
২৪ অক্টোবর ২০১৭, ২৩:০৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২৩:১৪

চট্টগ্রাম

মেয়াদ উত্তীর্ণ প্রসাধন সামগ্রী ব্যবহার করার দায়ে চট্টগ্রাম নগরীর দুই পৃথক এলাকায় অভিযান চালিয়ে তিন বিউটি পার্লারকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে নগরীর ওআর নিজাম ও প্রবর্তক মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ এ তথ্য নিশ্চিত করেন।

ওই তিন পার্লার হলো, ওআর নিজাম সড়কের বিউটি পার্লাও ‘হাবিব তাজকিরা’, প্রবর্তক মোড়ের সুবর্ণা আবাসিক এলাকার ‘মেক আপ আর্ট বাই রাজু’ ও একই এলাকার ‘টাচ অ্যান্ড গ্লো’ বিউটি পার্লার।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, দুপরে অধিদফতরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাশ ওআর নিজাম সড়কের ম্যানস বিউটি পার্লার ‘হাবিব তাজকিরা’ পার্লারে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে তিনি দেখতে পান, ওই পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা হচ্ছে। এ কারণে ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার জরিমানা করা হয়। অন্যদিকে, একই সময় নগরীর প্রর্বতক মোড় এলাকায় অভিযান চালান অধিদফতরের সহকারী পরিচালক নাসরিন আক্তার। অভিযানে তিনি ওই এলাকার দু’টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

বিকাশ চন্দ্র দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নগরীর  কিছু পার্লারে মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে আমরা আজ অভিযান চালিয়ে এ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। অভিযানে ওইসব প্রতিষ্ঠানে পাওয়া সব মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী জব্দ করা হয়েছে, সেগুলো পরে ধ্বংসও করা হয়েছে।’ সামনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম