বাজার থেকে ধরে নিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ২৩:১৮আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ২৩:৩৫

নোয়াখালী নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নে ইয়াসিন আরাফাত (৩০) নামের এক ব্যক্তিকে বাজার থেকে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টায় সাহাপুর ইউনিয়ন হাই স্কুল মাঠে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

চাটখিল থানার ওসি জহিরুল আনোয়ার জানান, সাহাপুর বাজার থেকে স্থানীয় এলাকাবাসী ইয়াসিন আরাফাতকে ধরে নিয়ে সাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে পিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ খবর পেয়ে রাত ৯টার দিকে ইয়াসিনের মৃতদেহ উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে আসে।

ইয়াসিন আরাফাত ওই ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

সাহাপুর ইউপির চেয়ারম্যান গোলাম হায়দায় কাজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইয়াসিন আরাফাত দুর্ধর্ষ ডাকাত হিসেবে এলাকায় পরিচিত। স্থানীয়রা ক্ষোভের কারণে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে আমার ধারণা।’

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, ইয়াসিন আরাফাত দীর্ঘ দিন থেকে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার চাটখিল থানায় একটি ডাকাতি, একটি ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুইটি মামলা, লক্ষ্মীপুর জেলার সদরে একটি ডাকাতি, রামগঞ্জ থানায় একটি হত্যা ও সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম