শ্রীপুরে ইঞ্জিনচালিত রিকশা-ভ্যানের সংঘর্ষে দুই শিশু নিহত

গাজীপুর প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ০৭:০৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৩:০৭

শ্রীপুরে ইঞ্জিনচালিত রিকশা-ভ্যানের সংঘর্ষে দুই শিশু নিহত

ইঞ্জিনচালিত রিকশার সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১২ বছরের দুই শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ী গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ইঞ্জিনচালিত রিকশা ও ভ্যান দুটি জব্দ করা হয়েছে। তাদের চালককে পাওয়া যায়নি। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

পুলিশ ও স্থানীয়রা জানায়, এ দুর্ঘটনায় ডোয়াইবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে সিফাত (১২) ও একই এলাকার শাহজাহানের ছেলে সিয়াম (১২) ঘটনাস্থলেই মারা যায়। সিফাত ডোয়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির মডেল টেস্ট দিয়ে বাড়ি ফিরছিল। সেসময় তার সঙ্গে থাকা সিয়ামের মা আছমা খাতুন (৩২) ও অপর সহপাঠী হৃদয় (১২) আহত হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম