গরুবাহী ট্রাক ছিনতাইয়ের পর খালি ট্রাক উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ০৭:৪৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৩:০৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে গরুবাহী ট্রাক ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। তবে ছিনতাইকৃত গরু উদ্ধার করতে পারেনি তারা। সোমবার রাতে গাজীপুরের মিরের টেক এলাকা থেকে খালি ট্রাকটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ অক্টোবর) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে  সোমবার রাতে গরু মালিক মোফাজ্জল হোসেন বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এরপর পুলিশ ছিনতাইকৃত ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করলেও গরু উদ্ধার করতে পারেনি।

পুলিশ জানায়, ট্রাক চালক রফিককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, গত ২২ অক্টোবর ঢাকার গাবতলী হাট থেকে তিনটি মহিষ ও চারটি গরু কেনেন দেওয়ানবাগ এলাকার মাংস ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। পরে রাত দেড়টায় তোফাজ্জল হোসেনের দুই জন সহযোগী আহাম্মাদ আলী ও আমির হোসেন একটি ট্রাকে করে পশুগুলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দিকে রওনা হন। রাত সাড়ে তিনটায় গরুবাহী ট্রাকটি বন্দর উপজেলার দি বারাকা হাসপাতালের ব্রিজের সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস দিয়ে আটকানো হয় ট্রাকটিকে।

মাইক্রোবাসে থাকা অজ্ঞাত ১০-১২ জন লোক পুলিশ পরিচয় দিয়ে গরুবাহী ট্রাকটি ছিনিয়ে নেয়। এরপর চালকসহ ট্রাকে থাকা বাকি দুজনকে হাত-পা বেঁধে ডেমরা স্টাফ কোয়ার্টারের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।



/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম