ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা সুপার কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২৫ অক্টোবর ২০১৭, ১৮:০৩আপডেট : ২৫ অক্টোবর ২০১৭, ১৮:০৭

রাজশাহী

রাজশাহী নগরীতে এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে পুলিশ ওই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে। আব্দুল জব্বার মাহমুদ জিহাদী (৫৫) নামের ওই শিক্ষককে বুধবার (২৫ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ ও মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া আব্দুল জব্বার মাহমুদ জিহাদী নগরীর বোয়ালিয়া থানার ছোটবনগ্রাম এলাকার জামিয়া রহমানিয়া মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। তিনি হেফাজতে ইসলামের রাজশাহী শাখার অর্থ-সম্পাদক। এছাড়াও কওমি মাদ্রাসা স্বীকৃতি বাস্তবায়ন কমিটির সদস্য।

ওসি আমান উল্লাহ জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে থানায় এসে আব্দুল জব্বার মাহমুদ জিহাদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করে ১৪ বছরের এক ছাত্র। এ অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে  ভর্তি করা হয়। তবে তার শারীরিক কোনও সমস্যা না থাকায় আজ (বুধবার) সকালে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়। পরে তাকে থানায় নিয়ে আনা হয়।

ওসি আমান উল্লাহ আরও জানান, বুধবার দুপুরে আব্দুল জব্বারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ভিকটিমের বাবা। অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে ওই ছাত্র বলাৎকারের শিকার হয়। এই মামলায় আব্দুল জব্বারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, ‘বুধবার দুপুরে ওই মাদ্রাসাছাত্রকে রাজশাহী আদালতে নিয়ে যাওয়া হয়। এসময় সে ম্যাজিস্ট্রেটের কাছে আব্দুল জব্বারের বিরুদ্ধে জবানবন্দি দেয়। সে বলেছে, মারধরের ভয় দেখিয়ে আব্দুল জব্বার তার ওপর নির্যাতন চালাতেন।’

/এমএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম