ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ওষুধের দোকানকে দণ্ড

পটুয়াখালী প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ০১:৩১আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০১:৩২

পটুয়াখালী

মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ রাখার দায়ে পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকানকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানাসহ দোকানের মালিককে সাত দিনের কারাদণ্ড এবং অন্য দোকানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলাম এ দণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর শহরের শুভ মেডিক্যাল হলে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ রাখার দায়ে মালিক সাইফুর রহমানকে ১৯৪০ এর ১৮ (সি) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এম. আর মেডিক্যাল হলের মালিক রুহুল আমিনকে ২২ (৩) ধারায় সাত দিনের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের সময় জেলা ওষুধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. কামরুল হাসান উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক