খাগড়াছড়িতে বিএনপির মিছিলে পুলিশি বাধার অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ০১:৪৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ০১:৪৭

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে বুধবার (২৫ অক্টোবর) সকালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে জেলা বিএনপি নেতারা। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে তারা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ।

বিএনপি নেতাদের অভিযোগ, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সকাল ১১টায় বিক্ষোভ কর্মসূচি পালনের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ মূল ফটকে বাধা দেয়। পরে সেখানেই তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘এ সরকারের কোনও কর্মী নেই। আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে গত ৯ বছর ধরে বিএনপিকে দমন করছে সরকার।’ 

/এনআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম