৪০০ বোতল ফেনসিডিলসহ আটক ৩

চট্টগ্রাম প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৭, ১৩:১০আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৩:৪৯

আটক চট্টগ্রামের মিরসরাই এলাকায় ৪০০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‍্যাব। বুধবার (২৫ অক্টোবর) গভীর রাতে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। র‍্যাব-৭ এর সহকারি পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক তিনজন হলেন- জহির উদ্দিন (২২), সেলিম (২৯) এবং মো.আলম (৩৫)।

মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাভার্ডভ্যানে করে ফেনসিডিল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  মিরসরাই এলাকায় চেকপোস্ট বসাই। এসময় কাভার্ডভ্যানটি থামিয়ে তল্লাশি চালাই। তল্লাশির একপর্যায়ে ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে ফেনসিডিলসহ কাভার্ডভ্যানে থাকা তিনজনকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তারা মাদক পাচারকারী চক্রের সদস্য।’

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম