‘চট্টগ্রামকে ডিজিটাল ইকোনমিক হাব বানাতে কাজ করছে সরকার’

চট্টগ্রাম ব্যুরো
২৬ অক্টোবর ২০১৭, ১৯:২৭আপডেট : ২৬ অক্টোবর ২০১৭, ১৯:৩৮

কল সেন্টার ও মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জুনাইদ আহমেদ পলক (ছবি- চট্টগ্রাম ব্যুরো)

ডিজিটাল ইকোনমিক হাব হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। কল সেন্টার ও মোবাইল অ্যাপ উদ্বোধন উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘চট্টগ্রাম নগরীকে একটি ডিজিটাল ইকোনমিক হাব বানাতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশকে ডিজিলাইজেশনের আওতায় আনতে ধারাবাহিকভাবে আইসিটি পলিসি বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৮ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে জেলা-উপজেলায় ফাইবার অপটিক ক্যাবল সংযোজন দেওয়ার কাজ শুরু হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত দেশে ২০০ ধরনের অনলাইন সেবা নিশ্চিত করা হয়েছে। বর্তমানে দেশে আট কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছেন, এ সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে সব ধরনের সেবা অনলাইনে পাওয়া যাবে। দেশের সব দাফতরিক কার্যক্রম চলবে পেপারলেস এবং ক্যাশলেস পদ্ধতিতে। এ কার্যক্রম বাস্তবায়িত হলে দেশে কালো টাকার দৌরাত্ম্য, ঘুষ, দুর্নীতি, অনিয়ম বন্ধ হয়ে যাবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র আ জ ম নাছির উদ্দিন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘নাগরিক সেবা নিশ্চিতকরণে প্রাথমিকভাবে অটোমেশন বাস্তবায়ন করা হয়েছে। নগরবাসীর দোরগোড়ায় ডিজিটালাইজড সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম সিটি করপোরেশনের সব বিভাগে অটোমেশন পদ্ধতি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। সবার আগে রাজস্ব বিভাগকে অটোমেশনের আওতায় আনা হবে।’

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দি আহমেদ, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলাজজ) জাহানারা ফেরদৌস, মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীসহ করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম