মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের জন্য এপর্যন্ত এক লাখ ৪০ হাজার শেড নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা-পরিচালক কবির বিন আনোয়ার। তিনি আরও জানান, আগামী এক মাসের মধ্যে বাকি সেডগুলোও নির্মাণ করা হবে।
শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপ-সচিব কাজি আব্দুর রহমানসহ সংশ্ললিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে কবির বিন আনোয়ার এতিম রোহিঙ্গা শিশুদের ডাটাবেজ তৈরির কার্যক্রম পরিদর্শন করেন এবং রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।








