‘রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করা হবে’

কক্সবাজার প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ২১:২৪আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ২১:৩৩

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা (ছবি- প্রতিনিধি)

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা। তারা জানান, রোহিঙ্গা সমস্যার সমাধানে গড়িমসি করলে আইনি লড়াইয়ের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করা হবে।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে কক্সবাজারের উখিয়ার বালুখালীর ২নং ত্রাণ বিতরণকেন্দ্রে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির নেতারা একথা জানান।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতারা বলেন, রোহিঙ্গা সমস্যা কেবল বাংলাদেশের নয়; পুরো বিশ্বের। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ও এ সমস্যার সমাধানে কাজ করছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউছুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস, সিনিয়র আইনজীবী বাসত মজুমদার, শ.ম রেজাউল করিম, সাহারা খাতুন, নুরুল ইসলাম সুজন, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম