সুনামগঞ্জের হরিণাপাটি গ্রামের একটি ঘরের টিনের চাল থেকে এক স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, জাকুয়ান (১০) নামের ওই স্কুল ছাত্র হরিনাপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। সে স্থানীয় সাইফুল ইসলামের ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
রঙ্গারচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, ‘গত বুধবার খেলা করতে ওই স্কুলছাত্র বাড়ি থেকে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার রাতে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তল্লাশী চালিয়ে একটি ঘরের টিনের চাল থেকে ওই স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধার করে।’
এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:
মিয়ানমারের ছলচাতুরী








