সন্ত্রাসী হামলায় দুই আ.লীগ নেতা আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ০১:৫২আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ০১:৫৯

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত আওয়ামী লীগ নেতা সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় দুই আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন। শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার শালুয়াভিটায় এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন। প্রাথমিক চিকিৎসার পর রাত সাড়ে ৯টার দিকে তাদের পুলিশি পাহারায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সবুর (৫০) এবং তার সহযোগী একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম (৩৯)।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার পাউবোর ৪ নম্বর ক্রসবার বাঁধে বালু সরবরাহের দ্বন্দ্বের জের ধরে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

সদর থানার ওসি হেলাল উদ্দিন জানান, আগামী ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে শুক্রবার বিকালে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সদর উপজেলার ৯নম্বর কালিয়া হরিপুর ইউনিয়ন থেকে ৮-৯ জন আওয়ামী লীগ নেতাকর্মীর একটি দল তিনটি মোটরসাইকেল যোগে সেখানে যান। সন্ধ্যার পর সভা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। পথে শালুয়াভিটায় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও রড দিয়ে তাদের ওপর  হামলা চালায়।

সিরাজগঞ্জ আড়াইশ’ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, আহতদের মধ্যে চেয়ারম্যান সবুরের অবস্থা গুরুতর। তার মাথা, দু’ হাত ও বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। চেয়ারম্যানের সহযোগী আব্দুল আলীমের হাতে-পায়েও অনুরূপ আঘাতের চিহ্ন রয়েছে। দু’জনকেই রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তাদের অন্য সহযোগী মো. আবু বক্কার পিঠে আঘাত পেলেও তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম