শজিমেকে রোগীর স্বজনদের মারধরের অভিযোগ, ইভটিজিং দাবি ইন্টার্নদের

বগুড়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ০৩:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ০৯:৩৩

বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে এক রোগীর ছেলে ও নাতিকে মারধরের অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে ইন্টার্নদের দাবি, ইভটিজিংয়ের কারণেই এই ঘটনা ঘটেছে।  

জানা গেছে, মারধরের পর গভীর রাতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়। এদিকে শুক্রবার সকালে রোগী মাহেলা বেওয়াও (৭৫) মারা যান। এ তথ্য সংগ্রহে বৃহস্পতিবার রাতে হাসপাতালে সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি।

রোগীর নাতি রুম্মান হোসেন শান্ত বলেন, ‘আমার দাদি মাহেলা বেওয়ার শরীরে রক্ত দেওয়া হচ্ছিল। রক্ত দেওয়া শেষ হলেও সিরিঞ্জ খুলে দেওয়া হয়নি। বিষয়টি জানাতে একজন নারী ডাক্তারকে আপু ডাকায় তিনি ক্ষিপ্ত হন। তার সঙ্গে থাকা একজন পুরুষ ইন্টার্ন আমার কলার চেপে ধরেন ও মারধর করেন। একটু পর একদল ইন্টার্ন ও ছাত্ররা ছুটে আসেন। তারা আমাকে মারধর করতে থাকেন। আমার চিৎকার শুনে বাবা এগিয়ে এলে সবাই মিলে আমাদের একটি ঘরে নিয়ে বেঁধে কিলঘুষি ও রড দিয়ে মারধর করতে থাকেন। পরে রাতেই আমাদের দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জয়পুরহাটে পাঠিয়ে দেওয়া হয়। ইন্টার্নরা আমাদের বগুড়ার কোনও ক্লিনিক বা হাসপাতালে চিকিৎসা নিতে নিষেধ করেন।’

শুক্রবার দুপুরে শান্তর নানা সুলতান গিয়াস উদ্দিন জানান, বগুড়ায় ইন্টার্নদের পিটুনি খেয়ে ফিরে আসা জামাই গাজীউর রহমান ও নাতি শান্তকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) সকালে শান্তর দাদিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে তাকে জয়পুরহাটে আনার পথে তিনি মারা যান।

সুলতান গিয়াস উদ্দিন তার বেয়াইনের মৃত্যুর জন্য বগুড়া শজিমেক হাসপাতালের চিকিৎসক ও কর্তৃপক্ষকে দায়ী করেছেন।

শজিমেক হাসপাতালের উপ-পরিচালক (মিডিয়া) নির্মলেন্দু চৌধুরী জানান, রোগীর স্বজনরা এক নারী ইন্টার্নকে ইভটিজিং করায় এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তাদের হামলায় তিন ইন্টার্ন আহত হয়েছেন।  স্বজনদের অনুরোধে মাহেলা বেওয়াকে শুক্রবার সকালে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।’

আহত তিন ইন্টার্নের নাম জানতে চাইলে তিনি তাদের নাম বলতে পারেননি।

জানা গেছে, মাহেলা বেওয়া জয়পুরহাট সদরের আমদই ইউনিয়নের পুলাত গ্রামের মৃত বজলুর রশিদের স্ত্রী। গত সোমবার (২৩ অক্টোবর) বগুড়া শজিমেক হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ৫ নম্বর বেডে তাকে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রোগীর ছেলে গাজীউর রহমান (৪৫) ও নাতি কলেজপড়ুয়া রুম্মান হোসেন শান্ত (২২) রোগীকে দেখতে আসেন।

রাতে খবর পেয়ে সাংবাদিকরা হাসপাতালে গেলে তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। রাত ১টার দিকে সাংবাদিকরা চলে গেলে ইন্টার্নরা আহত বাবা ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা দেন।

শুক্রবার সকাল ১০টার দিকে সাংবাদিকরা হাসপাতালে গেলে তখনও তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে উপ-পরিচালক নির্মলেন্দু চৌধুরীকে অবহিত করলে তিনি হাসপাতালের স্টাফ প্রহরায় সাংবাদিকদের ভেতরে প্রবেশ করতে দেন। সেখানে একজন করে চিকিৎসক ছাড়া কোনও ইন্টার্নকে দেখা যায়নি।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ওই ঘটনায় রোগীর স্বজনদের কোনও দোষ ছিল না। ইন্টার্ন চিকিৎসকরা অন্যায়ভাবে স্বজনদের মারধর করেছেন।

আরও পড়ুন:
ত্রাণের সঙ্গে নির্বাচনি প্রচারণাও চালাবেন খালেদা জিয়া

/এনআই/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক