নটাদিঘা ও পদ্মবিলের অবৈধ পাটা ও বাঁধ উচ্ছেদ

বেনাপোল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ০৬:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ০৬:০৩

 

নটাদিঘা ও পদ্মবিলের অবৈধ পাটা ও বাঁধ উচ্ছেদ যশোরের শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া, নটাদিঘা ও পদ্মবিলের বেড়িবাঁধ, পাটাবাঁধ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে ব্যাপক সাড়া দেন স্থানীয় জনতা। এ অভিযানে নেতৃত্ব দেন শার্শার উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল ওয়াদুদ।

জানা গেছে, উপজেলা প্রশাসনসহ স্থানীয়দের সহযোগিতায় নটাদিঘা ও পদ্মবিলে দেওয়া বাঁধ ও পাটাবাঁধ উচ্ছেদ করা হয়। এতে খুশি এলাকার সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, প্রতিবছর অবৈধ পাটাবাঁধ ও ভেড়ীবাঁধের কারণে ধান, পাট ও সবজিক্ষেত ডুবে যেতো। ক্ষতিগ্রস্থ হতেন গরীব কৃষকেরা। এখন পাটাবাঁধ ও ভেড়ীবাঁধ উচ্ছেদ করায় নটাদিঘা ও পদ্মবিলের পানির প্রবাহ স্বাভাবিক হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল ওয়াদুদ বলেন, ‘দীর্ঘদিন ধরে উন্মুক্ত নটাদিঘা ও পদ্মবিল জবরদখল করে পাটাবাঁধ ও মাটিরবাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে প্রভাবশালীরা। এখন থেকে নদী, খাল-বিলসহ অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চলতে থাকবে। উপজেলা প্রশাসন এই কাজে সবার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 আরও পড়ুন:
ত্রাণের সঙ্গে নির্বাচনি প্রচারণাও চালাবেন খালেদা জিয়া

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম