‘স্বভাবে দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের ব্যাপারে কিছু বলার নেই’

লালমনিরহাট প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৯:২৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৯:৩৭

বক্তব্য রাখছেন লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক (ছবি- প্রতিনিধি)

পুলিশ বাহিনীতে এখন আর অভাবী দুর্নীতিবাজ সদস্য নেই বলে দাবি করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার এসএম রশিদুল হক। তিনি বলেছেন, ‘সরকার পুলিশের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা অনেক বাড়িয়েছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গঠনে ব্যাপক সংস্কার করছেন। কোনও এক সময় অভাবের তাড়নায় কিছু পুলিশ সদস্য দুর্নীতি করতেন। এখন সেসব দুর্নীতিবাজ পুলিশ সদস্য ভালো হয়ে গেছেন। তবে এখনও কিছু স্বভাবে দুর্নীতিবাজ পুলিশ সদস্য রয়েছেন। তাদের ব্যাপারে কিছুই বলার নেই। এখন কেবল এটুকুই বলতে পারি, তাদের পরিণতি ভয়াবহ হতে পারে। সেই দিন আর বেশি দূরে নেই।’

শনিবার দুপুরে ‘কমিউনিটি পুলিশং ডে-২০১৭’ উদযাপন উপলক্ষ্যে লালমনিরহাট পুলিশ লাইনস সম্মেলনকেন্দ্রে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘এই স্বভাবে দুর্নীতিবাজ সদস্যরা ভালো হলেই বিশ্বের যে কোনও উন্নত দেশের পুলিশের মতোই বাংলাদেশি পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে। আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গঠনে সরকার ও পুলিশ বাহিনীর সংস্কার উদ্যোগ অব্যাহত রয়েছে। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবাজমুক্ত সমাজ বির্নিমাণের লক্ষ্যে কমিউনিটি পুলিশের পাশাপাশি সব পক্ষের লোকজনকে এগিয়ে আসতে হবে। সমাজে অবদান না রেখে শুধু সমালোচনা করলেই আধুনিক ও মানবিক পুলিশ বাহিনী গঠন করা সম্ভব হবে না।’

সৎ, নিষ্ঠাবান, কর্মপরায়ণ ও সেবাধর্মী পুলিশ সদস্যদের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘আইজিপি কমিউনিটি পুলিশিং প্রবর্তন করে প্রমাণ করেছেন যে, পুলিশই জনতা, জনতাই পুলিশ।’

অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সিভিল সার্জন ডা. কাশেম আলী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল হামিদ বাবু ও ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতিক প্রমুখ।

এর আগে শনিবার সকাল ১১টায় সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীর নেতৃত্বে লালমনিরহাট পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেড় হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ লাইনস সম্মেলনকেন্দ্রে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় র‌্যালিতে লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ ও পুলিশ সুপার এসএম রশিদুল হক উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এক হাজার প্রতিবন্ধী, এতিম ও বন্যাকবলিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম