চাঁপাইনবাবগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১০:০৮আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৪:৫৬

চাঁপাইনবাবগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্য গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নব্য জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, বিস্ফোরক দ্রব্যাদি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোর সোয়া ৪টার দিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাবলাবোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় দুপুরে সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার জেএমবি সদস্যরা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর এলাকার মোহাম্মদ জেনারুল ইসলাম (২৫), শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার রসুল বক্স (৫০) এবং একই এলাকার গায়রে এহসার সদস্য ইসলাম (৭০)। 

চাঁপাইনবাবগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্য গ্রেফতার রাজশাহী র‌্যাব-৫ উপ-অধিনায়ক মেজর এ এম আশরাফুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাবলাবোনা এলাকায় একটি আমবাগানে ৮/১০ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল ভোর সোয়া ৪টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও তিন জনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছে থাকা একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এক কেজি একশ গ্রাম গান পাউডার ও বেশকিছু জিহাদি বই উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরে বিস্তারিত জানানো হবে।’

আরও পড়ুন:
রসরাজ আজও আসামি

/এসএনএইচ/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম