কোম্পানীগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৭:২২আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৭:২২

নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট-চাপরাশিরহাট সড়কের জামাইরটেক এলাকায় রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় যাত্রাবাহী বাস চাপায় মো. মামুন (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মামুন উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ডাইলার বাড়ির সিরাজুল হকের ছেলে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, সকালে মামুন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বসুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বসুরহাট-চাপরাশিরহাট সড়কের জামাইরটেক এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলসহ বাসের নিচে চাপা পড়েন মামুন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম