পায়ুপথে বায়ু দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৭:৪৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৭:৪৯

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোফাজ্জল হোসেন (২২) নামের এক শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। উপজেলার মেঘনা শিল্পনগরীর মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মেঘনা সল্ট লি. কারখানায় এ ঘটনা ঘটেছে। রবিবার (২৯ অক্টোবর) বিকালে পুলিশ অভিযুক্ত সোহাগকে মেঘনা ঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে।

সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, ঘটনাটি শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ঘটলেও শনিবার রাতে আমাদেরকে অবহিত করা হয়। এ ঘটনায় শনিবার রাতে শ্রমিকদের ঠিকাদার আলাউদ্দিন বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন।

আহত মোফাজ্জলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি জানান, মেঘনা সল্ট কারখানার শ্রমিক মোফাজ্জল হোসেন দুপুরে খাবার খেতে কারখানার ফ্লোরে যায়। এ সময় একই প্রতিষ্ঠানের অন্য শ্রমিক মো. সোহাগ মিয়া মোফাজ্জল হোসেনের পায়ুপথে কম্প্রেসার দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। এতে মোফাজ্জল হোসেন গুরুতর আহত হন। পরে ঘটনাটি অন্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম