নিজের বন্দুকের গুলিতে সাবেক এমপি রেজা আলীর গানম্যানের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ১৯:৪৬আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ১৯:৫৭

ময়মনসিংহ ময়মনসিংহের ত্রিশাল-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজা আলীর গানম্যান আজগর আলী (৫২) নিজের বন্দুকের গুলিতে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে তিনি মারা যান।

ময়মনসিংহ মেডিক্যাল করেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, গুরুতর আহত আজগর আলী চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত মধ্য রাতে মারা গেছেন। পরে তার মৃতদেহ হাসপাতালের হিমাঘারে রাখা হয়। রবিবার দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ  হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করার পর মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত আজগর আলী বাগেরহাট সদর উপজেলার দক্ষিণ খানপুরের বাসিন্দা।

সাবেক এমপি রেজা আলী বলেন, ‘শনিবার দুপুরে ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নে রেনি ফার্মে এ বন্দুক পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয় আজগর আলী। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বন্দুকটি আজগর আলীর নামে লাইসেন্স করা।’

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান জানান, আজগর আলী নিজের নামে লাইন্সেস বন্দুকের গুলিতেই মারা গেছেন। তবে তার পরিবারের কেউ যদি অভিযোগ করে তা আমলে নিয়ে তদন্ত করা হবে।

এদিকে আজগর আলীর নামে লাইসেন্স করা বন্দুকসহ ১০ রাউন্ড গুলি জব্দ করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি জাকিউর।

নিহতের ভাগিনা চিকিৎসক মোল্লা মিজানুর রহমান জানান, নিহত আজগর আলী ৩-৪ বছর ধরে রেজা আলীর গানম্যান হিসেবে কাজ করছেন। নিজের অসাবধানতার কারণেই তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে তাদেরও ধারণা।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম