ফরিদপুর ডিসি অফিসের দুই কর্মচারীর কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি
২৯ অক্টোবর ২০১৭, ২২:৫৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ০০:০৯

ফরিদপুর ফরিদপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার দুই সার্ভেয়ারকে ঘুষ নেওয়ার অভিযোগে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।  ভ্রাম্যমাণ আদালত রবিবার সন্ধ্যায় প্রত্যেককে ৬ মাসের কারাদণ্ড দেন।

তারা  হলেন মো. খলিলুর রহমান ও আতিকুর রহমান। 

জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলার ভাংগা উপজেলায় পদ্মা সেতু সংযোগ সড়কের জন্য সরকারি অধিগ্রহণের জমির টাকা পাইয়ে দেওয়ার নাম করে দুই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেন তারা।

রবিবার বিকালে শহরের ঝিলটুলী এলাকায় ঘুষের ৩ লাখ টাকা গ্রহণকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মতিয়ার রহমান তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম