ঈশা খাঁ নৌঘাঁটি মসজিদে বোমা হামলার মামলা: ঝিনাইদহে আরেক আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৪:১৮আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:৩১

ঝিনাইদহ থেকে গ্রেফতার বোমা হামলা মামলার আসামি বাবলুর রহমান চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির মসজিদে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিটভুক্ত আরেক আসামি বাবলুর রহমানকে ঝিনাইদহ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। সোমবার (৩০ অক্টোবর) সকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাবলুর রহমান সাতক্ষীরার তালা উপজেলার বারইখালী গ্রামের আব্দুল গাফফার সর্দারের ছেলে। এই মামলার আরও তিন আসামি কারাগারে রয়েছে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির দু’টি মসজিদে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে নৌবাহিনীর কর্মকর্তাসহ ২৪ জন মুসল্লি আহত হন। এ ঘটনায় নৌবাহিনীর এক সদস্য বাদী হয়ে ইপিজেড থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে পাঁচ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে এ মাসের ১৫ তারিখে তদন্তকারী কর্মকর্তা উসমান গণি আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলার আসামি মান্নান, রমজান ও গাফফার কারাগারে রয়েছে। পলাতক ছিল বাবলুর ও সাখাওয়াত। বাবুলর রহমান নব্য জেএমবি সরওয়ার তামিম গ্রুপের সদস্য বলে জানানো হয় র‌্যাবের ব্রিফিংয়ে।
র‌্যাব কর্মকর্তা মুনির আহমেদ ব্রিফিংয়ে আরও জানান, মামলার আসামি জঙ্গিরা নৌবাহিনীর শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটিতে ক্যান্টিন বয় হিসাবে কাজ করত। প্রথমে শহীদ মোয়াজ্জেম নৌঘাঁটির মসজিদে হামলার পরিকল্পনা করেছিল তারা। পরে সেই পরিকল্পনা বাতিল করে ঈশা খাঁ নৌঘাঁটির মসজিদে হামলা করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া বাবলুর রহমান এসব কথা স্বীকার করেছে।
জানা গেছে, ঝিনাইদহ এসে আত্মগোপনে ছিল বাবলুর রহমান। সেখান থেকে সে পালিয়ে উত্তরবঙ্গে যাওয়ার সময় র‌্যাব তাকে গ্রেফতার করে।

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম