শৈলকুপায় কাল বিএনপির আধাবেলা হরতাল

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৭:২৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৭:২৯

হরতাল

সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য আব্দুল ওহাবের সশ্রম কারাদণ্ডের প্রতিবাদে শৈলকুপায় আধাবেল হরতালের ঢাক দিয়েছে বিএনপি।

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সাংসদ আব্দুল ওহাবেকে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আট বছরের কারদণ্ড দিয়েছেন আদালত।  পাশাপাশি ৪৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৯ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যশোরের বিশেষ জেলা জজ নিতাই চন্দ্র সাহার আদালত দুর্নীতি দমন কমিশনের  (দুদক)করা মামলার এ রায় দেন।

হরতালের বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল ওহাবকে মিথ্যা মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করবো। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার শৈলকুপায় সকাল ৬ টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৪ নভেম্বর দুদক সমন্বিত কার্যালয়, যশোরের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে আব্দুল ওহাবের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০০৯ সালের ৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নাছির উদ্দিন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

আরও পড়ুন: সীমান্ত থেকে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম