কুমিল্লার লাকসামে ছুরিকাঘাতে নাসিমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় লাকসাম উপজেলার অশ্বদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মাসুদুর রহমানকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, অটোচালক স্বামী মাসুদ স্ত্রী নাসিমাকে সন্দেহ করতো। এনিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝগড়া লেগেছিল। সোমবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে মাসুদ নাসিমাকে ছুরি দিয়ে অন্ততঃ ২৫টি আঘাত করে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, নাসিমা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষক ছিল। তাদের এক ছেলে ও এক মেয়ে।








