নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণ, তরুণের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ২৩:৩১আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ২৩:৩৪

আলমগীর হোসেন ঝিনাইদহে বাসের মধ্যে এক নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণের দায়ে ভ্রাম্যমাণ আাদালতে আলমগীর হোসেন (৩০) নামের একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার দিবাগত রাত ১২টার দিকে এ কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী।

আলমগীরের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে।

ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী জানান ঝিনাইদহ হাটগোপালপুর এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের মধ্যে এক নারী যাত্রীর সঙ্গে অশালীন আচরণ করেন আলমগীর হোসেন। এই খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত শহরের বাসটার্মিনালে অভিযান চালায়। সে সময় ভিকটিম, বাসের যাত্রী, বাসের চালক ও সুপারভাইজার আলমগীর হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করে।

জাফর সাদিক চৌধুরী বলেন, ‘দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অনুযায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’ 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম