জাল নোটসহ গ্রেফতার দুই

বরিশাল প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ০৩:২১আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ০৩:৩৭

জাল নোটসহ গ্রেফতার দুই বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামে সোমবার দুপুরে অভিযান চালিয়ে পুলিশ ৫০০ টাকার ২১টি ও ১ হাজার টাকার ১টি জাল নোটসহ জাল টাকা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার কান্ডপাশা গ্রামের হুমায়ন কাজীর স্ত্রী তাসলিমা বেগম (৩৭), ধুরিয়াইল গ্রামের মৃত আকফাত হাওলাদারের ছেলে মো. শাহাবুল হাওলাদার (৩৮)।

ওসি মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সগীর হোসেন সোমবার দুপুরে উপজেলার চাঁদশী গ্রামের চাঁটাবাড়ির ব্রিজের কাছে অভিযান চালিয়ে জাল নোট চক্রের সদস্য কান্ডপাশা গ্রামের তাসলিমা বেগম ও ধুরিয়াইল গ্রামের মো. শাহাবুল হাওলাদারকে চ্যালেঞ্জ করে। এ সময় শাহাবুল হাওলাদারের কাছ থেকে ৫০০ টাকার ৫টি ও ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়। পুলিশের নারী সদস্যরা তাসলিমা বেগমের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ টাকার ১৬টি জাল নোট উদ্ধার করে। এরপর ২২টি জাল টাকার নোটসহ তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে থানার এসআই সগীর হোসেন বাদি হয়ে আটককৃত জাল নোট চক্রের দুই সদস্যকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়।

এসআই সগীর হোসেন জানান, গত ২৪ জুন উপজেলার কান্ডপাশা গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ১৫টি এবং ৫০০ টাকার ৭টি জাল নোটসহ জাল টাকা চক্রের সদস্য উপজেলার কান্ডপাশা গ্রামের হুমায়ন কাজীর স্ত্রী তাসলিমা বেগম (৪০), তার মেয়ে ইসরাত আরফিন নিশি (১৯), জামাতা ইয়ামিন দর্জি (২২)-কে গ্রেফতার করে পুলিশ।

ওই মামলায় জামাতা ইয়ামিন দর্জি কারাগারে আটক থাকলেও মা ও মেয়ে সম্প্রতি জামিনে বের হয়ে আবারও জাল টাকার ব্যবসা শুরু করে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম