নিখোঁজের চারদিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্র হাবিব মুন্না

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ০৪:২৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ০৪:২৫

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর কলোনি পাড়া থেকে হাবিব মুন্না (১১) নিখোঁজের চারদিন পেরিয়ে গেলেও এখনও তার খোঁজ মেলেনি। গত শুক্রবার দুপুরে ফুফির বাড়ি বেড়াতে গিয়ে নিখোঁজ হয় সে। মুন্না সদর উপজেলার যাদবপুর গ্রামের ও জীবননগর উপজেলা শহরের শাপলাকলি পাড়ার আব্দুল আজিজের ছেলে। সে শাপলা কলি আদর্শ বিদ্যাপিঠের ৩য় শ্রেণীর ছাত্র।

নিখোঁজ হাবিব মুন্নার বাবা আব্দুল আজিজ জানান, গত বৃহস্পতিবার বিকালে হাবিব মুন্না জীবননগর শহরের শাপলাকলি পাড়ার বাসা থেকে সদর উপজেলার বেগমপুর কলোনি পাড়ার ফুফা আব্দুল সাত্তারের বাড়িতে বেড়াতে যায়। এরপর শুক্রবার দুপুরে মুন্না খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সোমবার দিবাগত রাত ৮ টার দিকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিখোঁজ মুন্নাকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক