খুলনায় স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন ৮৭ শতাংশ মানুষ

খুলনা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৭, ১৮:২৯আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৮:৪৩

আলোচনা সভা (ছবি- প্রতিনিধি)

খুলনা বিভাগের ১০ জেলায় গড়ে ৮৭ দশমিক ২৫ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন। এর মধ্যে মেহেরপুর জেলার শতভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন। তবে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে যশোর জেলা। এ জেলার ৬৩ দশমিক ৪১ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন।

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) খুলনায় আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়েছে। ইউনিসেফের সহায়তায় খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের খুলনা সার্কেল এ সভার আয়োজন করে।

সভায় জানানো হয়, বর্তমানে খুলনা বিভাগে পরিবারের সংখ্যা ৩২ লাখ ৬৪ হাজার ৭৭১। এর মধ্যে ২৭ লাখ ৫৮ হাজার ৪২১টি পরিবার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করছে। এ বিভাগে খুলনা জেলায় ৮৩ ভাগ, বাগেরহাটে ৯০ ভাগ, সাতক্ষীরায় ৯৩ ভাগ, ঝিনাইদহে ৯৫ ভাগ, মাগুরায় ৯০ ভাগ, চুয়াডাঙ্গায় ৮৯ দশমিক ২৩ ভাগ, কুষ্টিয়ায় ৭৮ ভাগ ও নড়াইলে ৯০ দশমিক ৮২ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করছেন।

সভায় আরও জানানো হয়, এ বিভাগের ৩৬টি পৌরসভার মধ্যে খুলনার পাইকগাছা ও ঝিনাইদহের হরিণাকুন্ডুর শতভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন। তবে যশোরের চৌগাছা পৌরসভার ৫৮ দশমিক ৫৯ ভাগ (সর্বনিম্ন), কেশবপুর ও মনিরামপুর পৌরসভার ৭০ দশমিক ৪১ ভাগ এবং বাঘারপাড়া পৌরসভার ৭১ ভাগ মানুষ স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করেন। এছাড়া বিভাগের অন্য পৌরসভাগুলোতে ৯০ ভাগ মানুষ স্যানিটেশনের আওতায় এসেছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর খুলনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম অহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফারুক হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন এস এম আব্দুর রাজ্জাক, ইউনিসেফের খুলনা বিভাগীয় পুষ্টি কর্মকর্তা ফারজানা আক্তার, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর খুলনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদ পারভেজ। আলোচনায় অংশ নেন খুলনার বিভাগীয় তথ্য অফিসের কর্মকর্তা ম. জাবেদ ইকবাল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম