আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো বৃহস্পতিবার শুরু

চট্টগ্রাম ব্যুরো
৩১ অক্টোবর ২০১৭, ২৩:০৬আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ২৩:১৫

আগ্রাবাদ হোটেলে সংবাদ সম্মেলন (ছবি- প্রতিনিধি)

চট্টগ্রামে আগামী বৃহস্পতিবার (২ নভেম্বর) থেকে একাদশ আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৭ শুরু হচ্ছে। চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী এ মেলার আয়োজন করছে। নারীদের (ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বা এসএমই) উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার, প্রসারের লক্ষ্য নিয়ে এ মেলা শুরু হচ্ছে।

মেলা উপলক্ষে মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকালে নগরীর আগ্রাবাদ হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক সংস্থা। এতে এসব তথ্য জানান উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত এই মেলা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী বৃহস্পতিবার স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত থাকবেন। 

সংবাদ সম্মেলনে মনোয়ারা হাকিম আলী বলেন, ‘একাদশ বারের মতো আয়োজিত এ মেলায় ছোট-বড় মিলিয়ে প্রায় সাড়ে ৩শ’ স্টল এবং পনেরটি প্যাভেলিয়ন থাকবে। মেলায় নারী উদ্যোক্তাদের স্বল্প ফি’তে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিসিটিভি ক্যামেরা ও বেসরকারি নিরাপত্তারক্ষী ফায়ার সার্ভিসসহ র‌্যাব সদস্যরা টহল দিবেন।’

এবছর মেলায় ইরান, ভারত, থাইল্যান্ডের উদ্যোক্তারা অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়ে তিনি আরও বলেন, ‘এবারের মেলায় অংশ নেওয়ার জন্য আমরা বাইরের কয়েকটি দেশের উদ্যোক্তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। এর মধ্যে ইরান, ভারত ও থাইল্যান্ডের উদ্যোক্তারা অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের উদ্যোক্তারা এর আগে এসেছেন। তাদের ব্যাপারে এবার আমরা ওইভাবে আগ্রহ দেখায়নি। তারা এখানে পণ্য বিক্রিকেই বেশি অগ্রাধিকার দেয়।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দর্শক ও অংশগ্রহণকারীদের কাছে মেলার কার্যক্রমকে অর্থবহ ও আকর্ষণীয় করে তুলতে এবার বেশ কিছু নতুন বিষয় সংযোজন করা হয়েছে। এর মধ্যে ২১-২৫ নভেম্বর ‘চতুর্থ এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার ২০১৭’, ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর ‘চিটাগাং মেগা ফুড কার্নিভ্যাল’ এবং ১৩-১৯ নভেম্বর পর্যন্ত ‘পাট পণ্য মেলা ২০১৭’ আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সিডব্লিওসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট আবিদা সুলতানা, রুহী মোস্তফা, ডা. মুনাল মাহাবুব, ভাইস প্রেসিডেন্ট জেসমিন আক্তার, পরিচালক রেবেকা নাসরিনসহ উইমেন চেম্বারের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম