লিফট ঘোষণা দিয়ে আনা হলো পুরনো ফটোকপিয়ার মেশিন

চট্টগ্রাম ব্যুরো
০১ নভেম্বর ২০১৭, ১৯:৫৭আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২০:০২

চট্টগ্রাম বন্দরে রাখা কন্টেইনার (ফাইল ফটো) মিথ্যা ঘোষণা দিয়ে আনা আমদানি নিষিদ্ধ এক কন্টেইনার পুরনো ফটোকপিয়ার মেশিন আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কন্টেইনারটিতে ১৭২টি পুরনো ফটোকপিয়ার মেশিন রয়েছে। বুধবার (০১ নভেম্বর) কাস্টমস সহকারী কমিশনার মধাব বিকাশ দেব রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমপ্লিট প্যাসেঞ্জার এলিভেটর (লিফট) ঘোষণা দিয়ে ঢাকার মতিঝিলের হিমালয় নামের একটি প্রতিষ্ঠান চালানটি নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই কন্টেইনারটি আটক করি। বুধবার কায়িক পরীক্ষার সময় ওই কন্টেইনারে ১৭২টি আমদানি নিষিদ্ধ ফটোকপিয়ার পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘মিথ্যা ঘোষণা দিয়ে কন্টেইনার ভর্তি ফটোকপিয়ার মেশিনের এই চালানটি সিঙ্গাপুর থেকে আনা হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান এক্সপ্রেস এজেন্সি এটি খালাসের দায়িত্ব ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম