কলমাকান্দায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ১০

নেত্রকোনা প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৭, ২৩:২২আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ২৩:২৯

নেত্রকোনা নেত্রকোনার কলমাকান্দায় ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। তারা হলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হুসেন আয়নাল, ইসতিয়াক হাসান সৌরভ, তরিকুল ইসলাম ও আল-আমীন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপজেলা সদরের ট্রলার ঘাট এলাকায় বসে দলীয় আলোচনা করছিল। এসময় উপজেলা ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা খবর পেয়ে সেখানে গেলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আয়নালকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, সংঘর্ষের কোনও ঘটনা ঘটেনি। ছাত্রদলের ছেলেরা চা খাচ্ছিল। ছাত্রলীগের ছেলেরা সেখান দিয়ে যাওয়ার সময় তাদের উঠিয়ে দিয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম