মুন্সীগঞ্জে বিষপানে বাবা-মা ও মেয়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৭, ০৪:১৬আপডেট : ০২ নভেম্বর ২০১৭, ০৪:৩৬

আত্মহত্যা মুন্সীগঞ্জের শ্রীনগরে এক দম্পতি ও তাদের কন্যা সন্তান বিষপান করে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন একই পরিবারের তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মেম্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শ্রীধরপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০), তার স্ত্রী লুবনা বেগম (৪৫) ও শিশুকন্যা সানজিদা (৯) একইসঙ্গে বিষপান করে। বিষের তীব্রতায় প্রথমে সানজিদা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মমিন ও সর্বশেষ তার স্ত্রী লুবনা মারা যায়।’
প্রতিবেশীরা জানান, খবর পেয়ে তারা দ্রুত মমিনের বাড়িতে গিয়ে তাদের তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। মমিন-লুবনা দম্পতির আরেক কন্যাসন্তান স্বর্ণা বিষপান করেনি বলে জানান তারা।
স্বর্ণা ও সানজিদা স্থানীয় শ্রীধরপুর মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। কী কারণে একই পরিবারের তিন জন বিষপান করে আত্মহত্যা করেছেন, সে সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারছেন না।
শ্রীনগর থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘একই পরিবারের তিন জনের বিষপান করে আত্মহত্যার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই তিন জনের লাশ ময়নাতদন্ত করা হবে। এরপর জানা যাবে, তাদের মৃত্যুর প্রকৃত কারণ কী।’ এ ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন-
রাস মেলার জন্য প্রস্তুত কুয়াকাটা সমুদ্র সৈকত
না.গঞ্জে অনিয়মিত শিক্ষার্থীদের প্রশ্নপত্রে ২০ শিক্ষার্থীর জেএসসি পরীক্ষা!

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম