পুঠিয়ায় শিশুশিক্ষার্থীকে মারধর: স্কুলের দফতরি গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ০৪:২৮আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ০৪:২৮

rajshahi রাজশাহীর পুঠিয়া উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নাইট গার্ড কাম দফতরি আবদুল হালিমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পুঠিয়া উপজেলার ভালুকগাছী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (০৩ নভেম্বর) সকালে আদালতে তাকে সোপর্দ করা হবে। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ওই ঘটনায়  নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে আবদুল হালিমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।’

মামলার অভিযোগের বরাত দিয়ে ওসি সায়েদুর রহমান জানান, বুধবার সকালে স্কুল চলাকালীন ফুলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র নাহিদ তার সহপাঠীর সঙ্গে মারামারি করলে ওই স্কুলের নাইড গার্ড কাম দফতরি আবদুল হালিম নাহিদকে বেত দিয়ে বেধড়ক পেটায়। বেতের আঘাতে একপর্যায়ে নাহিদ মাটিতে লুটিয়ে পড়ে। নাহিদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে আহত নাহিদ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান