নড়াইলে জারি সম্রাট মোসলেম উদ্দীনের জন্মজয়ন্তী উৎসব

নড়াইল প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৭, ১৫:৪৭আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৫:৫৯

মোসলেম উদ্দীনের জন্মজয়ন্তীতে গওহর রিজভী

জারি সম্রাট মোসলেম উদ্দীনের ১১৪ তম জন্মজয়ন্তী উৎসবের উপলক্ষে দুই দিনব্যাপী মোসলেম মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে কবির জন্মভূমি সদর উপজেলার তারাপুর গ্রামে অনুষ্ঠানটির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। উদ্বোধনের পর মোসলেম উদ্দীন রচিত সাড়া জাগানো জারি গানগুলো পরিবেশন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, ‘বর্তমান সরকার কবি, সাহিত্যিক ও শিল্পীদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। জারি সম্রাট মোসলেম উদ্দিন ছিলেন লোক সঙ্গীতের অন্যতম পথিকৃৎ। গ্রাম-বাংলার চির ঐতিহ্য জারি গান পরিবেশনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন, রচনা করেছেন বিভিন্ন ধরনের ঐতিহাসিক পালা গান।’

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, মোসলেম মেলা ২০১৭ উদযাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ও সদস্য সচিব মলয় কুমার কুণ্ডু। স্বাগত বক্তৃতা করেন মোসলেম উদ্দিনের পুত্র জারি ও লোকসংগীত শিল্পী অধ্যক্ষ রওশন আলী।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সরকারি অর্থায়নে নির্মিত নড়াইল সদর উপজেলার শেখহাটির আফরা ঋষিপল্লি পরিদর্শন করেন। এ সম্প্রদায়ের ছেলেমেয়েদের লেখাপড়া নিশ্চিত করতে তিনি এখানে আনন্দ নিকেতন স্কুল ও মন্দির ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেছেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম