‘গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ০৪:০৬আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ০৪:০৮

বর্ষসেরা সাংবাদিকের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে দলমত নির্বিশেষে দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকতে হবে।

হলুদ সাংবাদিকতার বিষয়ে তিনি বলেন, ‘মিথ্যাচার এবং বিভ্রান্তি ছড়িয়ে সাংবাদিকতার মর্যাদাকে নষ্ট করার অধিকার কোনও সাংবাদিকের নেই। অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।’

শনিবার (৪ নভেম্বর) ময়মনসিংহ প্রেস ক্লাব ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত বর্ষসেরা সাংবাদিকদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রেস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, ডা. কে. আর  ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বর্ষসেরা সাংবাদিক বাছাই উপকিমিটির আহ্বায়ক সাংবাদিক মীর  গোলাম মোস্তফা প্রমুখ।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘বর্তমান সরকার ৫৭ ধারা ব্যবহার করে কোনও সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেনি। যাদের স্বার্থ  ক্ষুণ্ন হয়েছে তারাই ব্যক্তি উদ্যোগে সাংবাদিকদের হয়রানি করার লক্ষ্যে মামলার আশ্রয় নিচ্ছে।’ সরকার এই ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

পরে বর্ষসেরা সাংবাদিক আতাউর রহমান জুয়েল, বাবুল হোসেন, আমিনুল ইসলাম, শেখ মহিউদ্দিন আহাম্মদ ও আব্দুস সামাদ আজাদীর হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি।

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম